1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পুনঃ প্রশিক্ষণ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বীরগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পুনঃ প্রশিক্ষণ

মোজাম্মেল হক বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

বীরগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পুনঃ প্রশিক্ষণ

মোজাম্মেল হক বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ‘সমগ্র সরকার’ এবং ‘সমগ্র সমাজ’-এর অংশগ্রহণে বহুক্ষেত্রীয় নীতির মাধ্যমে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য উপজেলা পর্যায়ে পুনঃ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেল্থ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অসংক্রামক রোগ ও পুষ্টি গবেষণা কেন্দ্র এই প্রশিক্ষণটি আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাব-এর সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে অসংক্রামক রোগের ঝুঁকি নিয়ন্ত্রণে তামাকের ব্যবহার ও অস্বাস্থ্যকর খাদ্যভ্যাস, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, মদ্যপান, বায়ু দূষণ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগ ও ক্যান্সার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেল্থ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রিসার্চ কো-অর্ডিনেটর ডাঃ তন্ময় সরকার, রিসার্চ অ্যাসোসিয়েট শারমিন আক্তার শাপলা, প্রশিক্ষণ সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন রিসার্চ এসিস্ট্যান্ট আনোয়ারুল ইসলাম খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই