1. admin@banglarmuktokontho.com : admin :
ক্ষমতায় গেলে দেশের সকল ফরম থেকে ধর্মালম্বী অপশন তুলে দেওয়া হবে- ড.আব্দুল মঈন খান - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার

ক্ষমতায় গেলে দেশের সকল ফরম থেকে ধর্মালম্বী অপশন তুলে দেওয়া হবে- ড.আব্দুল মঈন খান

মোঃএমরুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

ক্ষমতায় গেলে দেশের সকল ফরম থেকে ধর্মালম্বী অপশন তুলে দেওয়া হবে-
ড.আব্দুল মঈন খান

মোঃএমরুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সম্পৃতি আরো মজবুত করতে দেশের সকল ফরম থেকে কে ধর্মালম্বী অপশন তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান।

শনিবার(৭ সেপ্টেম্বর)বিকালে নরসিংদী-২ পলাশ নির্বাচনী এলাকার রাবান উচ্চ বিদ্যালয় দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,কে কোন ধর্মের সেটি বড় কথা নয়,দেশের মানুষের একটাই পরিচয় তারা বাংলাদেশী।ছাত্রজনতার আন্দোলনে বাংলাদেশ থেকে অন্যায় প্রতিরোধ করা হয়েছে,ছাত্র জনতা বাংলাদেশে স্বাধীনতা পুনরায় প্রতিষ্ঠিত করেছে। রাজনীতিকে কেও যেন কলুষিত করতে না পারে সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধ এরফান আলী,র সভাপতিত্বে পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি,এ্যাড.কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন গাজী, পৌরসভা বিএনপির সভাপতি এম.এ সাত্তার, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু মহি উদ্দীন চিশতিয়া, ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন মোল্লা, সদস্য সচিব শাহিন -বিন-ইউসুফ, যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম পিন্টু, পলাশ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ নজমুল হোসেন ভুইঁয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ, সদস্য সচিব আরিফ ও পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের আহ্বায়ক আখলাক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই