1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

মোঃএমরুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নরসিংদী।
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

মোঃএমরুল ইসলাম,স্টাফ রিপোর্টার,নরসিংদী।

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ১টি শটগান, চায়নিজ রাইফেলের ২টি ম্যাগজিন ও ১টি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম উদ্ধার করেছে নরসিংদী সেনা ক্যাম্পের দুটি আভিযানিক দল।

শুক্রবার ও শনিবার(৬ ও ৭ সেপ্টেম্বর)নরসিংদী সেনা ক্যাম্পের (২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) এর ক্যাপ্টেন রকিব ও লেফট্যানান্ট সাদমানের নেতৃত্বে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এবং নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে এসব অস্ত্র-সস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।

শনিবার দুপুরে নরসিংদী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদী সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল মো. ফাহিম মাহবুব, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এর উপস্থিতে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের কাছে এসব অস্ত্র-সস্ত্র হস্তান্তর করেন।
উল্লেখ্য,গত গত ১৯ জুলাই দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগার থেকে লুুট করে ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৮হাজার ১৫ রাউন্ড গুলি নিয়ে যায়। এর মধ্যে এপর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান জানান, নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৫৩টি অস্ত্র ও ১ হাজার ১৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চায়না রাইফেল ৪২টি, শর্টগান-১১টি এবং চায়না রাইফেলের গুলি ১ হাজার ১১০ রাউন্ড এবং শটগানের গুলি ৪৩ রাউন্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই