1. admin@banglarmuktokontho.com : admin :
চুয়াডাঙ্গায় নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ ছেলে গ্রেফতার। - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

চুয়াডাঙ্গায় নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ ছেলে গ্রেফতার।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ Time View

চুয়াডাঙ্গায় নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ ছেলে গ্রেফতার।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

০৭ সেপ্টেম্বর ২০২৪-ইং
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়
মাদক কেনার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
এ ঘটনা ঘটে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার নিজ বাড়ি থেকে নিহত আব্দুস সোবহানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত ছেলের নাম শিশির আহম্মেদ। দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, ৩ সেপ্টেম্বর দুপুরে নিহত আব্দুস সোবহান ব্যাংক থেকে মুক্তিযোদ্ধার ভাতা তোলেন। ওই দিন রাতেই তার ছেলে শিশিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরের দিন বুধবার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে ঝগড়া চলে। ওই দিন মাঝ রাতে আব্দুস সোবহানের চিৎকার শোনেন প্রতিবেশীরা। এরপর থেকে সোবহানকে বাইরে দেখেনি ওই এলাকাবাসী।

সবশেষে শনিবার দুপুরে বাড়ির দুতলা থেকে পচা গন্ধ বের হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাইয়ের মেয়ে গুলশান আরা জানান, তার চাচাতো ভাই শিশির বখাটে ও নেশাগ্রস্থ ছিলেন। নেশার টাকা জোগাতে না পেরে তার বাবার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। পরে শনিবার দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সোবহানের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে শিশিরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই