1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে জুটমিলে হামলা-ভাঙচুর লুটপাট ৬ নিরাপত্তাকর্মী আহত - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

নরসিংদীতে জুটমিলে হামলা-ভাঙচুর লুটপাট ৬ নিরাপত্তাকর্মী আহত

মোঃএমরুল ইসলাম স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ Time View

নরসিংদীতে জুটমিলে হামলা-ভাঙচুর লুটপাট ৬ নিরাপত্তাকর্মী আহত

মোঃএমরুল ইসলাম
স্টাফ রিপোর্টার,নরসিংদীঃ

নরসিংদীর পলাশে আকিজ-বশির গ্রুপের মালিকানাধীন জনতা জুটমিলে হামলা চালিয়েছে মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা। হামলায় মিলের প্রশাসনিক ভবন, লেবার অফিস, নিরাপত্তা অফিস, গেস্ট হাউজসহ বিভিন্ন অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এসময় বাধা দিতে গিয়ে মিলের ৬ নিরাপত্তাকর্মী আহত হয়। বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) রাতে বাগপাড়া গ্রামে অবস্থিত জনতা জুটমিলে এই হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে র‌্যাব,পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জনতা জুটমিল লিমিটেড এর জিএম মো: মতিউর রহমান জানান,গত কয়েকদিন ধরে শ্রমিকরা বেতন বোনাস বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সাথে শ্রমিক প্রতিনিধির বৈঠক চলছিল। এসময় মালিক পক্ষ দাবি বাস্তবায়নে ১৫ হদিন সময় চাইলে শ্রমিকদের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে মিলের বিভিন্ন অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলায় গুরুত্বপুর্ণ নথিপত্র বিনষ্টকরাসহ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন আসবাবপত্র। এছাড়া হিসাব কক্ষের লকার ভেঙে লুটকরে নেওয়া হয় শ্রমিকদের মজুরির প্রায় অর্ধকোটি টাকা। এসময় হামলায় বাধা দিতে গিয়ে আহত হয় মিলের কর্মরত ৬ নিরাপত্তাকর্মী। পরে নরসিংদী ক্যাম্পের সেনাবাহিনী,র‌্যাব ও পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:ইকতিয়ার উদ্দিন জানান, হামলার ঘটনায় তদন্ত করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই