1. admin@banglarmuktokontho.com : admin :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৭ Time View

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে
কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধিঃ- দালাল ও চাঁদাবাজ মুক্ত ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি এ উপজেলা নতুন এসেছে, আপনারা আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন। এ সময় তিনি আরো বলেন, আমি এ উপজেলায় যত দিন দায়িত্ব পালন করবো সঠিক ভাবে দায়িত্ব পালন করবো, আমাকে দ্বারা কেউ অন্যায় কাজ করাতে পারবে না, আমাকে সঠিক কাজ করতে আপনারা সহযোগীতা করবেন। এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকরা। প্রথমে সাংবাদিকরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল অলম, সহ সভাপতি মোঃ ছরোয়ার হোসেন সিকদার, মোঃ খায়রুল অমিন ছগির, সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মহসিন খান, মোঃ শাকিল হোসেন, মোঃ রাকিবুল ইসলাম বাপ্পী প্রমুখ।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই