1. admin@banglarmuktokontho.com : admin :
সড়কে জলাবদ্ধতা চরম দুর্ভোগের মধ্যে বসবাস এলাকাবাসীর। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

সড়কে জলাবদ্ধতা চরম দুর্ভোগের মধ্যে বসবাস এলাকাবাসীর।

মো.তৌফিকুর ইসলাম প্রতিনিধি আমতলী(বরগুনা)
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ Time View

সড়কে জলাবদ্ধতা
চরম দুর্ভোগের মধ্যে বসবাস এলাকাবাসীর।

মো.তৌফিকুর ইসলাম প্রতিনিধি আমতলী(বরগুনা)

বরগুনার আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের খোন্তাকাটা ও মাজার রোড এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে গত কয়েকদিনের অব্যাহত বর্ষনে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় বিপাকে পড়েছে বসবাসরতর। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে মানবেতর জীবন যাপন করছেন তারা। ৩ নং ওয়ার্ডে ড্রেনেজ ও পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতায় বাসিন্ধাদের বসতঘরগুলো তলিয়ে গেছে।
৩ নং ওযার্ডের স্বপন মেম্বার এর বাসা হয়ে কবর স্থান সড়ক. বাবুল প্যাদার বাসা হয়ে পানির ট্যাংকি রোড, ঈসমাইল শাহ মাজারের পূর্ব পাশ , মাজার রোডের দক্ষিন পাশ ও পানির ট্যাংকি সলগ্ন পূর্বপাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয় । বসবাসরতরা বাসাবাড়ি থেকে বের হতে পারেনা।
আমতলী পৌর শহরের ৩নং ওয়ার্ড মাজার রোড এলাকার বাসিন্ধা আ. সালাম বলেন, আমাদের বসত ঘরের চারদিকে বৃষ্টির পানি জমে থই-থই করছে। রাস্তায় উঠতে হলে ভিজে ও জুতা হাতে নিয়ে উঠতে হয়।
ভুক্তভোগি বাবুল প্যাদা বলেন , একটু বৃষ্টি হলেই আমার বাসার সামনের রোড তলিয়ে বাসা বাড়িতে পানি উঠে যায়। ছোট ছোট ছেলে মেয়ে চরম কষ্টের মধ্যে বসবাস করতে হয়।
অপর ভুক্তভোগি তিঠু বলেন বর্ষাকাল আসলেই আমাদের দুর্ভোগের কোন শেষ থাকেনা। একটু বৃষ্টি হলেই বাসাবাড়িতে পানি উঠে যায়।
আমতলী পৌরসভার ৩ নং ওর্য়াড কাউ¯িœলর মো. লিমন মৃধা বলেন, ৩ নং ওয়ার্ডের জনসাধারনের ভোগান্তির কোন শেষ নাই। সামন্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় । আমি এ বছর কাউন্সিলর নির্বাচিত হয়েছি। পৌর প্রশাসক মহােদ্বয়ের সাথে আলোচনা করে জলাবদ্ধতা থেকে ৩ নং ওর্য়াড বাসীর দুর্ভোগ লাঘবের জন্য প্রয়োজণীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস মুঠোফোনে বলেন. ৩ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রকল্প প্রস্ততের কাজ চলমান রয়েছে । শীঘ্রই জলাবদ্ধতা থেকে ৩ নং ওযার্ডের জনগনের সুন্দও ভাবে চলাচল ও বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই