1. admin@banglarmuktokontho.com : admin :
কোটচাঁদপুরে বাল্য বিয়ের আয়োজনে ১০ হাজার টাকা জরিমানা - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

কোটচাঁদপুরে বাল্য বিয়ের আয়োজনে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার্স
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ Time View

কোটচাঁদপুরে বাল্য বিয়ের আয়োজনে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার্স

কোটচাঁদপুরে বাল্য বিয়ের আয়োজন করাই মেয়ের বাবাকে জরিমানা করেছেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে জরিমানা করেন তিনি। জানা যায়, উপজেলার ফুলবাড়ি গ্রামের ছবির হোসেনের মেয়ে সাদিয়া খাতুনের বাল্য বিয়ের আয়োজন চলছিল একই গ্রামের শের আলীর ছেলে শফিকুল ইসলাম (শাওন) এর সঙ্গে। গোপন সংবাদে ঘটনাস্থলে যান, কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জান্নাতুল মাওয়া। এ সময় বাল্য বিয়ে দেয়ার অভিযোগে ওই মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এছাড়া প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত আর কোন বিয়ের আয়োজনও করবেন না বলে মুসলেকা দেন ছবির হোসেন। এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আসার খবর পেয়ে বিয়ে বাড়ি থেকে বরসহ বরযাত্রী পালিয়ে যান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম বলেন, গোপন সংবাদে জানতে পারি কোটচাঁদপুরের ফুলবাড়ি গ্রামে বাল্য বিয়ে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা মেলে। এর প্রেক্ষিতে ওই মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, ২-০৯-২৪ তারিখে ওই মেয়ের বয়স হয়েছিল ১৬ বছর ০৯ মাস ০৭ দিন। সে ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন সহ পুলিশের একটি চৌকস দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই