1. admin@banglarmuktokontho.com : admin :
মামলার তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেপ্তার করবে না পুলিশ’ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

মামলার তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেপ্তার করবে না পুলিশ’

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ Time View

মামলার তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেপ্তার করবে না পুলিশ’

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আপনারা যদি কোথাও কোনো প্রমাণ পান যে আমার পুলিশের কেউ এর সঙ্গে জড়িত, আমাকে প্রমাণসহ দিতে হবে। আপনি প্রমাণ দিবেন, আমি অবশ্যই ব্যবস্থা নিবো। কিশোর গ্যাং নিয়ে যদি এখন কাজ করতে যাই, তাহলে উল্টো বিপদ আছে। কী বিপদ? সবাই এক হবে, আবার আমাদের থানা পোড়ানো শুরু হবে। আগে আমরা প্রয়োজন অনুযায়ী কাজগুলো শুরু করি। আপনারা বলেছেন সাংবাদিক ভাইয়েদের নামে মামলা হচ্ছে। আসলে যে কেউ বাদী হয়ে মামলা করতেই পারে। মামলা হওয়ার মানে তো এই না যে তার জেল-হাজত হয়ে যাচ্ছে বা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে। মামলাটা হলো প্রাথমিক পর্যায়।এরপর আমরা ওইটা তদন্ত করবো। তারপর যদি তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে সে অভিযুক্ত হবে, সত্যতা না পাওয়া গেলে তাকে অভিযোগ থেকে বাদ দেয়া হবে। তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেপ্তার করবে না পুলিশ। সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার বলেন, ‘আমি ২৫তম বিসিএসের একজন কর্মকর্তা। একটি প্রতিকূল পরিস্থিতিতে আমরা এখানে পুলিশের দায়িত্ব নিয়ে এসেছি। এই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা আছে। গত ৫ই আগস্টের পর আমাদের বিভিন্ন থানা-অফিস ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পুলিশের মনোবলটাও ভেঙে গেছে। আমরা পুলিশের মনোবল ফেরাতে প্রথমে কাজ করবো। এক্ষেত্রে সবার আগে সহযোগিতা প্রয়োজন আপনাদের। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই