1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় প্রতিপক্ষরা কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

কালিয়ায় প্রতিপক্ষরা কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ Time View

কালিয়ায় প্রতিপক্ষরা কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জেরে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে আতাউর রহমান আফতাব (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে বাম হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের পশ্চিম পাড়া জাহাঙ্গীর মুন্সির বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আতাউর রহমান আফতাব কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং ওই গ্রামের আসাদ মোল্যার ছেলে। জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলা যুবলীগের যুগ্মআহŸায়ক ও বাবরা-হাচলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুলের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান আফতাবের স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব-ফ্যাসাদ চলে আসছিল। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু’জনই চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। আতাউর রহমান পরাজিত হওয়ার পর থেকে স্থানীয় দ্ব›দ্ব-ফ্যাসাদ আরও চরম আকার ধারণ করে। এরই জেরে রোববার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান আফতাব বাড়ি থেকে বের হয়ে কাঞ্চনপুর পশ্চিম পাড়া জাহাঙ্গীর মুন্সির বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুল সমর্থিত লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা যায়, আহত আতাউর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোপে তার বাম হাত ঝুলে আছে, ডান হাত, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপের আঘাত রয়েছে। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুল বলেন, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবত চিকিৎসার জন্য এলাকার বাইরে অবস্থান করছি। অভিযুক্ত যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পিকুলকে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রæপের মধ্যে দ্ব›দ্ব পূর্ব থেকে বিদ্যমান। কিছুদিন আগেও দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনাটি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই