1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহে ৬ পুলিশ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জীবিত থেকেও সরকারী খাতায় মৃত,তিন বছর বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক বিদ্যা। নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার “বাংলাদেশে দীর্ঘ ৩০ বছরের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়েও জনাব সাবের হোসেন চৌধুরী ও জনাব মির্জা আব্বাস সাহেব একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা হারাননি” পাটগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা দায়ের? ” কবিতা মুখোশ “ বাংলাদেশে বিএনপির রাজনীতিতে মির্জা আব্বাসকে উপেক্ষা করার কোনো সুযোগ কাহারো নেই ? ঢাকায় সেনবাগ ৫নং ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ নোয়াখালীতে টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা,জাতীয়তাবাদী শ্রমিকদল নেতার কারাদণ্ড ? নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন

ঝিনাইদহে ৬ পুলিশ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

ঝিনাইদহে ৬ পুলিশ কর্মকর্তাসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

বিচার বহির্ভুত হত্যাকান্ডের শিকার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী পান্না হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে হরিণাকুন্ডু আমলী আদালতে ঝিনাইদহের চাকরীচ্যুত সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত’র ছেলে মামুনুর রশিদ। মামলায় ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন ছাড়াও সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল, হরিণাকুন্ডু থানার সাবেক ওসি মাহাতাব উদ্দীন, হরিণাকুন্ডু থানার সাবেক এসআই শাখাওয়াত হোসেন, রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সাবেক এসআই অজিত কুমার ও ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলামসহ ২৯ জনকে আসামী করা হয়েছে। বাদী তার অভিযোগে উল্লেখ করেন, তার পিতা ইদ্রিস আলী পান্নাকে হত্যা ও গুমের উদ্দেশ্যে ২০১৬ সালের ৪ আগষ্ট দেবীনগর রামচন্দ্রপুর থেকে আসামীরা অপহরণ করে নিয়ে যায়। সাতদিন পর হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুর গ্রামের রাস্তায় ইদ্রিস আলী পান্নার লাশ পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে আ’লীগের নেতাকর্মীরা জড়িত থাকায় তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। বাদীর অভিযোগটি গ্রহণ করে বিজ্ঞ আদালত হরিণাকুন্ডু থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষে এ্যাডভোকেট ইসমাইল হোসেন আদালতে মামলা দায়ের করেন। উল্লেখ এর আগেও সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন, সাবেক সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে শিবির সভাপতি ইবনুল পারভেজ হত্যা মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই