1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ নিহত ৪জন । - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ নিহত ৪জন ।

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী।
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ Time View

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ নিহত ৪জন ।

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী।

নরসিংদীতে ঢাকা-সিলেট সহাসড়কে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ চারজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

শনিবার (৩১ জুলাই) ৯ :৩০মিনিটের দিকে পাসপোর্ট অফিস সংলগ্ন দগরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী ট্রাফিক ইন্সপেক্টর যানবাহন সাখাওয়াত হোসেন।

নিহতরা হলেন,কামরুন নাহার (৩৫), তানজিনা আক্তার (২৪), ছাবিহা (১৪) ও সাজিদ মিয়া (১২)। তাদের সকলের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে। এছাড়া আহত চারজনকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানান জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

নিহদের স্বজনরা জানান, রাজধানীর ঢাকা থেকে পারিবারিক অনুষ্ঠান শেষে মাইক্রোবাস যোগে নরসিংদীর নিজ বাড়িতে ফেরার পথে দগরিয়া এলাকার পাসপোর্ট কার্যালয়ের সামনে মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে চারজন নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশন কর্তকর্তা মো. রায়হান জানান, ৯:৩৫ মিনিটে খবর পাই। পাসপোর্ট অফিসের সামনে সড়ক দুর্ঘটনা হয়েছে। পরে হতাহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

নরসিংদী ট্রাফিক ইন্সপেক্টর (যানবাহন) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। মরদেহ গুলো উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রেখেছে থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই