1. admin@banglarmuktokontho.com : admin :
ঝালকাঠির রাজাপুর বিএনপি অফিস ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার নোয়াখালী চাটখিলে ভূমিদস্য আবদুল হামিদের তাণ্ডবে আজও বাড়িঘর উঠতে পারেনি সাংবাদিক সৈয়দ নূরে আলম চৌধুরী” সাধারণ মানুষের ঘরে আগুন ভাঙচুর আর লুটপাট এটাই কি বিএনপির রাজনীতি? বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সাফল্যের একযুগে অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুর বিএনপি অফিস ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ

এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

ঝালকাঠির রাজাপুর বিএনপি অফিস ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনায় আ’লীগের ৩৪৪ জনের নামে মামলা, কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির

রাজাপুর উপজেলায় বিএনপি অফিসে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে ৪৪ জনের নাম উল্লেখপূর্বক আ’লীগের ৩৪৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সম্প্রতি অপসারণকৃত উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চুসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন ও জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিউজ্জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৪৪ জন রয়েছে। এতে গালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য রাজাপুর প্রেসক্লারের নির্বাহী সদস্য টুটুল ও সাবেক এমপি বিএইচ হারুনের এম্বাসেডর মেরিন ফিসারিজ অফিসার রাজাপুর প্রেসক্লাবের সদস্য মাহমুদ হাসানের নামও রয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা হিসেবে আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৪ মে উপজেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসতে শুরু করলে আসামিরা লোহার রড, হকস্টীক, জিআইপাইপ, রামদা, চায়নিজ কুড়াল, ছ্যানাসহবিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালান এবং বোমা বিস্ফোরণ ঘটান। দলীয় কার্যালয়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। পিস্তল দিয়ে খুন করার উদ্দেশ্যে দুই তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে আসবাব, অন্য মালামালসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া অফিসের স্টীল আলমারীর মধ্যে থাকা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এবং অফিসের মূল্যবান চেয়ার, কম্পিউটার, টিভি, ফাইল কেবিনেট ও অন্যান্য আসবাবপত্র যাহার মূল্য দুইলক্ষ টাকার মালামাল নিয়া যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, আসামীদের গ্রেফতারের জন্য কয়েকটি স্থানে অভিযান চালানো হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

এইচ এম নাসির উদ্দিন

ঝালকাঠি প্রতিনিধি

০১৭১৩৯৬৩৬৭৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই