1. admin@banglarmuktokontho.com : admin :
জামালপুরে জমি সংক্রান্ত জেরে হামলা ও লুটপাটের অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

জামালপুরে জমি সংক্রান্ত জেরে হামলা ও লুটপাটের অভিযোগ

জামালপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৪৫ Time View

জামালপুরে জমি সংক্রান্ত জেরে হামলা ও লুটপাটের অভিযোগ

জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে জমি সংক্রান্ত জেরে মুন্নানের বাড়িতে  হামলা ও লুটপাট এর অভিযোগ উঠেছে একই  এলাকার রুহুল আমিনের বিরুদ্ধে।

মামলা সূত্রে জানা যায়,জামালপুর পৌরসভা মাইনপুর এলাকার মুন্নানের সঙ্গে একই এলাকার রুহুল আমীনের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ ও মামলা চলে আসছিলো এর জেরে গত ১১আগস্ট ১১ ঘটিকার সময় রুহুল আমীন ও জুসেব মিয়া  তার সন্ত্রাসী বাহিনী মিলে মুন্নানের বাড়িতে হামলা ও লুটপাট এর অভিযোগ করেন আহত মুন্নান মিয়ার ছেলে রনক রাসেল ।

এ হামলায় মুন্নান মিয়া আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং তার বাম পায়ের হাড় ভেঙে যায় তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় মুন্নান মিয়ার ছেলে রনক রাসেল বাদী হয়ে  জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

রনক রাসেল বলেন,জমি নিয়ে রুহুল আমীন সহ তার পরিবারের সাথে আমাদের দীর্ঘদিন যাবত মামলা চলে আসছিলো যাহার মামলা নম্বরঃ ১৬৯১/১৪ ল্যান্ড সাভে। মামলা চলা কালীন সময় রুহুল আমীন পিতা মৃত ছাত্তার মন্ডল নেতৃত্বে  মোঃ জুসেব মিয়া পিতাঃ মৃত হাতেম আলী,মোঃ আঃ করিম পিতাঃচাঁন মিয়া, মো শ্যামল পিতাঃ মো হুরমুজ আলী, মোঃ বাবু পিতাঃসাঈদ,মোঃ টুটুল পিতাঃ আবু সামা, মোঃ রাকিব পিতাঃ মোঃ রুহুল আমীন,মৃত নাছের ফকিকের ছেলে মোঃ আসাদ গং সহ তার  সন্ত্রাসী বাহিনী  আমার পরিবারের উপর হামলা করেন এবং আমার ঘরে থাকা তিন লক্ষ ৫ হাজার টাকা সহ আসবাবপত্র লুটপাট করেন আমি এঘটনার সঠিক বিচার চাই।

আহত মুন্নান মিয়া বলেন, রুহুল আমীন সহ তার সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন যাবৎ আমাকে ভয় ভীতি করে আসছিলো। সেইদিন তারা আমার পরিবারের উপর হামলা করে। এ হামলায় আমি গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হই। ভর্তি থাকা কালীন অবস্থায় আমাকে মামলা উঠিয়ে নেয়ার জন্য হুমকি ও আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিচ্ছে রুহুল আমীন ও তার সন্ত্রাসী বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই