1. admin@banglarmuktokontho.com : admin :
ভূরুঙ্গামারীতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক মন্জুরুল ইসলামকে সাময়িক বহিষ্কার। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক মন্জুরুল ইসলামকে সাময়িক বহিষ্কার।

মোঃ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২১৯ Time View

ভূরুঙ্গামারীতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক মন্জুরুল ইসলামকে সাময়িক বহিষ্কার।

মোঃ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

ভূরুঙ্গামারীতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষকের বরখাস্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সামনে মেইন রোড অবরোধ করে টায়ার পুড়ে এ বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, কয়েক দিন আগে সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মন্জুরুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যায় ওই বিদ্যালয়ের দশম শ্রেনির এক ছাত্রী। ওই ছাত্রীকে একা পেয়ে অনৈতিক উদ্দেশ্যে তার শরীর স্পর্শ ও কুপ্রস্তাব দেয় শিক্ষক মন্জুরুল ইসলাম এবং এই ঘটনা অন্যদের জানাতে নিষেধ করে।

পরে ভূক্তভোগী ছাত্রী তার এক বান্ধবীকে ঘটনাটি জানায়। পরে ধীরে ধীরে ঘটনাটি সকল শিক্ষার্থীদের মাঝে পৌছে গেলে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। পরে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে বরখাস্ত সেই সাথে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সোনাহাট কলেজ মোড় ও বাজার হয়ে পুনরায় বিদ্যালয় সামনে মেইন রোড অবরোধ করে অভিযুক্ত শিক্ষকের বরখাস্ত করার দাবিতে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এঘটনায় গত বুধবার (২৮ আগষ্ট) প্রধান শিক্ষক বরাবরে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দাখিল করেন। উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলমগীর হোসেন এর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে দেখা যায় অভিযুক্ত শিক্ষক মন্জুরুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এলাকাবাসী জানান, এঘটনা প্রথম নয়, শিক্ষক মন্জুরুল ইসলাম এর বিরুদ্ধে এর আগে নারী কেলেঙ্কারির অনেক অভিযোগ উঠেছিল। কিন্তু আওয়ামী যুবলীগের সোনাহাট ইউনিয়নের সভাপতি হওয়ায় লোকজন ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলত সাহস পেতো না। তার বিরুদ্ধে কিছু বললেই তাদের উপর অন্যায়, অত্যাচার আর জুলুম নেমে আসতো। অভিযোগ রয়েছে যুগলীগের সভাপতি হয়ে বিভিন্ন রাস্তা ঘাটের কাজ গুলো সাব কন্টাক্টে নিয়ে নাম মাত্র কাজ করে দায় সারতো। এনিয়ে সংবাদকর্মীরা নিউজ করতে গেলে তার ক্যাডার বাহিনী দিয়ে সংবাদকর্মীকে হেনেস্তা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আন্দোলনের এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি গোলাম ফেরদৌস এসে মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দাবি মেনে নেয় এবং এঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ শিক্ষার্থীদের আশ্বস্ত করে আন্দোলন বন্ধ করে বাড়ি যেতে বললে পরে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই