1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ও বন্ধুর ফাঁসির আদেশ - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ও বন্ধুর ফাঁসির আদেশ

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২০৮ Time View

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ও বন্ধুর ফাঁসির আদেশ

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল জেলা ও দায়রা জজ আদালত স্ত্রী আছিয়া বেগম হত্যা মামলায় স্বামী এবং তার বন্ধুকে ফাঁসির আদেশ দিয়েছেন। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেন। একই মামলায় অপর একটি ধারায় (২০১) আদালত ওই দু’জনকে সাত বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির আদেশপ্রাপ্ত রনি সদর উপজেলার শড়াতলা গ্রামের লিটন শেখ লিটুর ছেলে এবং আব্বাস একই গ্রামের জামির হোসেন ফকিরের ছেলে। রনি শেখ প্রায় সাড়ে চার বছর আগে একই গ্রামের আছিয়া বেগমকে বিয়ে করেছিলেন। প্রসঙ্গত, পরকীয়া জের ধরে ২০২২ সালের ৪ নভেম্বর সকালে নড়াইল সদর উপজেলায় শড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগমকে তার স্বামী প্রথমে গলা কেটে হত্যা করে। পরে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে স্বামীসহ তার সহযোগী আব্বাস পালিয়ে যায়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠায়। বিয়ের সময় আছিয়ার বাবার কাছ থেকে রনি যৌতুক নেয়। এছাড়া নয় শতক জমিতে বাড়িও করে দেন। রনি একটি মোবাইল ফোন কোম্পানিতে মাঠ পর্যায়ে চাকরি করতেন।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
২৯-০৮-২০২৪
০১৭১৮-২৮৯০৬০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই