1. admin@banglarmuktokontho.com : admin :
কালীগঞ্জে কাউন্টার ভাংচুরের অভিযোগে আওয়ামী লীগের ৮৩ নেতা কর্মীর নামে মামলা - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

কালীগঞ্জে কাউন্টার ভাংচুরের অভিযোগে আওয়ামী লীগের ৮৩ নেতা কর্মীর নামে মামলা

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২০৩ Time View
  1. কালীগঞ্জে কাউন্টার ভাংচুরের অভিযোগে আওয়ামী লীগের ৮৩ নেতা কর্মীর নামে মামলা

    মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের কালীগঞ্জে পূর্বাশা পরিবহনের বাস কাউন্টার ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনার মামলা দায়ের হয়েছে। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ও মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, ছাত্রলীগ নেতা আনিচুর রহমান মিঠু মালিতা, সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, রাজু আহমেদ রনি লস্কর, আবুল কালাম, মহিদুল ইসলাম মন্টু, পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল, ফিরোজ আহমেদ সেন্টু ও রুবেল হোসেনসহ ৮৩ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। অজ্ঞাত আসামির সংখ্যা ৮০ থেকে ৯০ জন। ২৫ আগষ্ট কালীগঞ্জ থানায় মামলাটি করেন একেএম খালেদ সাইফুল্লাহ নামের এক ব্যক্তি। মামলা নং ১১। মামলার এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগষ্ট বিকাল ৪টার দিকে উল্লেখিত আসামিরা আগ্নেয়অস্ত্র , ককটেল বোমা, পেট্রেল বোমা, হাত বোমা, ধারালো দা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে এক নম্বর আসামি সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর নেতৃত্বে বাদির মালিকানাধিন পূর্বশা বাস কাউন্টারে হামলা করে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ফায়ার সার্ভিসের একটি টিম খবর পেয়ে সেসময় আগুন নিভাতে আসলে তাদেরও বাধা সৃষ্টি করে। তাদের ভাংচুর ও আগুনে একটি কম্পিউটার, প্রিন্টার ও আসবাবপত্রসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ মামলার সত্যতা নিশ্চিত করেহ জানান, এখন তদন্তপূর্বক আইন অনুযায়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই