1. admin@banglarmuktokontho.com : admin :
কুমিল্লায় বানভাসীদের সহযোগিতাকালে :বিএসপি ও আনজুমান চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গণমাধ্যম নীতিমালা বাস্তবায়নে সমন্বয়ের অভাব, নকল সাংবাদিক দমনে স্বচ্ছতার তাগিদ বিশ্লেষকদের নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: অধিকার রক্ষার লড়াই হোক উৎসবের চেয়েও বড় হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ

কুমিল্লায় বানভাসীদের সহযোগিতাকালে :বিএসপি ও আনজুমান চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

স,ম,জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১২৯ Time View

কুমিল্লায় বানভাসীদের সহযোগিতাকালে :বিএসপি ও আনজুমান চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

স,ম,জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

বন্যায় লাখো লাখো মানুষ মানবেতর জীবন যাপন করছে তাদের সহযোগিতায় এগিয়ে আসুন

গত ২১আগস্ট থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং আনজুমানে রহমানিয়া মনীয়া মাইজভাণ্ডারিয়ার নিজস্ব উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার, আশ্রয় কেন্দ্র খোলা ও খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আজ ২৭ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী বিএসপি চেয়ারম্যানের নেতৃত্বে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বানভাসীদের সহযোগিতায় চাল, ডাল, লবণ, সয়াবিন তৈল পেঁয়াজ, আটা, খিচুড়ি, শুকনো খাবার চিড়া, মুড়ি , বিস্কুট, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইনসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়। বাংলাদেশ সুপ্রিম পার্টি ও মইনীয়া যুব ফোরামের ৩০টি টিম এসব কার্যক্রমে অংশগ্রহণ করে। বন্যার্তদের সহযোগিতার সময় বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, চট্টগ্রাম ফেনী নোয়াখালী কুমিল্লার লক্ষ লক্ষ মানুষ বন্যার কারণে মানবেতর জীবন যাপন করছে। এই মুহূর্তে তাদের সহযোগিতার বিকল্প নেই। বন্যা দুর্গত এলাকায় সকলেই অসহায় ও কষ্টে রয়েছে। বিএসপি চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকার, দেশবাসীসহ বিএসপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর ও বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনে আহ্বান জানান। তিনি আরো বলেন কোনরকম পূর্ব সতর্কতা ছাড়া ভারত ডম্বুর বাঁধ ও ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়ে ভারতকে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি। আমাদের দেশে এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার জন্য অন্তবর্তীকালীন সরকারকে ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া ও প্রতিবাদ জানানোর আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন আনজুমানে রহমানিয়া মনীয়া মাইজভাণ্ডারিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী, খলিফা মোহাম্মদ মোরশেদ আলম খান পবন, খলিফা মোহাম্মদ বিল্লাল হোসেন, খলিফা মোহাম্মদ আনোয়ার শাহাদাত জিয়াদ, বিএসপি ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম হোসাইন, মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা জেলা বিএসপি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান পায়েল, মাহবুবুল আলম খান শুভ প্রমুখ।
এছাড়া ২৬ আগস্ট বিকেল তিনটা থেকে টানা রাত সাড়ে দশটা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)’র জাতীয় স্থায়ী পরিষদের এক জরুরী সভা পার্টির ঢাকাস্থ মিরপুর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বন্যা দুর্গত এলাকার মানুষকে সহযোগিতা ও পুনর্বাসনের জন্য পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারকে প্রদান করে একটি ত্রাণ পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন দেশের মানুষ আতঙ্কে রয়েছে। সামাজিক বিশৃঙ্খলাসহ দেশ এক ক্রন্তিকাল অতিক্রম করছে। এই মুহূর্তে পুলিশ বাহিনীসহ সকল বাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনে কাজের পরিবেশ সৃষ্টি করে মানুষের আতঙ্ক দূর করার দাবি করেন বিএসপি নেতৃবৃন্দ। বিএসপি জাতীয় স্থায়ী পরিষদের সভায় শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভন্ডারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থায়ী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল আজিজ সরকার, মাওলানা রুহুল আমিন ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আসলাম হোসাইন, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, অ্যাডভোকেট শাহ আলম অভি, মিরানা জাফরিন চৌধুরী,সিমা আক্তার, পার্টির ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মোহাম্মদ মোশারফ মিয়া প্রমুখ। সভায় বন্যাকবলিত এলাকার মানুষ ও বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহিতদের আত্মার মাগফিরাত এবং আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই