1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেটাও বন্দুক যুদ্ধ নিহত ৫ আহত ৫০ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেটাও বন্দুক যুদ্ধ নিহত ৫ আহত ৫০

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী।
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৪৯ Time View

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেটাও বন্দুক যুদ্ধ নিহত ৫ আহত ৫০

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী।

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন । এতে উভয়পক্ষের ২০-২৫ আহত হয়েছেন। আহতরা উপজেলা ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। গত বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর এলাকায় দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকার ইসমাঈল হোসেন ব্যাপারীর দুই ছেলে আমির হোসেন (৭০) ও বাদল মিয়া (৪৫), আব্বাস আলীর ছেলে আনিছ মিয়া (২৫), শাহীন মিয়ার ছেলে মোস্তাকিম জুনায়েদ (১৬) ও একই ইউনিয়নের বাঘাইকান্দি এলাকার শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫)। নিহতরা সবাই ফিরোজ মিয়ার অনুসারী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দু’পক্ষের মধ্যে একটির নেতৃত্বে আছেন রায়পুরার আবু হানিফ জাকারিয়া (হানিফ মাস্টার) ও অন্যটির নেতৃৃত্বে আছেন শ্রীনগরের ফিরোজ মেম্বার। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাঁচ বছর ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

আওয়ামী লীগ সরকার পতনের পর দু’পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। বুধবার রাত ১২টার দিকে দু’পক্ষ দেশীয় অস্ত্র টেঁটা, দা, বল্লম, ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই