1. admin@banglarmuktokontho.com : admin :
দেশ ছেড়ে পালিয়েছেন ঝিনাইদহ সিটি কলেজের অধ্যক্ষ বাদশা আলম - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

দেশ ছেড়ে পালিয়েছেন ঝিনাইদহ সিটি কলেজের অধ্যক্ষ বাদশা আলম

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৮৪ Time View

দেশ ছেড়ে পালিয়েছেন ঝিনাইদহ সিটি
কলেজের অধ্যক্ষ বাদশা আলম

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ সিটি কলেজের অধ্যক্ষ বাদশা আলম দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি কলেজ ফান্ডের কোটি কোটি টাকা উত্তোলন করে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে।
তার ভারতে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন ওই কলেজের হিসাব রক্ষক মো. আইয়ূব হোসেন। তিনি বলেছেন, স্যার অসুস্থ এ জন্য ভারতে গেছেন চিকিৎসার জন্য। খুব তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন। তবে তার ঘনিষ্টজনরা বলছেন, প্রায় ১৩ বছর অবৈধ ভাবে অধ্যক্ষের চেয়ার দখল করে কলেজ ফান্ডের কোটি কোটি কোটি টাকা তছরুপ করেছেন।
এ বিষয়ে ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক এসএম রফিকুল একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত দল কাজ শুরু করার আগেই অধ্যক্ষ বাদশা আলম ভারতে পালিয়ে গেলেন।
অভিযোগ উঠেছে, অধ্যক্ষ পদে আসার আগে তিনি ভাড়া বাড়িতে বসবাস করলেও আরাপপুর এলাকায় এখন তার দুইটি আলীশান বাড়ি। যার মধ্যে একটি পাঁচতলা ও একটি চারতলা বাড়ি। বাড়ি দুইটির আনুমানিক মুল্য ২০ কোটি টাকা হবে বলে তার প্রতিবেশিরা দাবি করেন। বেসরকারি কলেজের একজন অধ্যক্ষের এমন দুইটি আলিশান বাড়ি কি ভাবে হলো তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জানান, অধ্যক্ষ বাদশা আলমের আর্থিক দুর্নীতি নিয়ে জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি সেই কমিটির প্রধান। তিনি বলেন ওই অধ্যক্ষের দুর্নীতি তদন্ত করে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই