1. admin@banglarmuktokontho.com : admin :
ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রুবেল আহমেদ ব্যুরো প্রধান,সিলেট :
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৯৭ Time View

ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রুবেল আহমেদ ব্যুরো প্রধান,সিলেট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় লাফনাউট বাজারে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ভোট ডাকাতির মাধ্যমে নৌকা প্রতীকের সমর্থন নিয়ে নজরুল চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম–দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার মধ্যদিয়ে পরিষদ পরিচালনা করেছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন সাধারণ মানুষকে। চেয়ারম্যানকে দ্রুত প্রত্যাহার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই