1. admin@banglarmuktokontho.com : admin :
অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত। রিপোর্ট মাহাদী হাসান মেহেদী অভয়নগর থানা আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কারি সংস্থা। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি নেতার হাতে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম ! দুই দায়িত্বে আলোচিত নোয়াখালীর রাজনীতিবিদ হারুনুর রশিদ আজাদ “আমি কোন নেতা নই আমি শ্রমিকদের ভাই: এহতেশামুল হক শাহীন” শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঐতিহাসিক ঘোষণার পর থেকে পুরো দেশ পরিচালিত হচ্ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে। কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির উদ্যোগে “ঈদ সামগ্রী বিতরণ” ঝালকাটির কাঠালিয়ায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত। রিপোর্ট মাহাদী হাসান মেহেদী অভয়নগর থানা আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কারি সংস্থা।

বিশেষ প্রতিনিধিঃ সমগ্র বাংলাদেশ।
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৬২ Time View

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত।
রিপোর্ট মাহাদী হাসান মেহেদী অভয়নগর থানা আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কারি সংস্থা।

বিশেষ প্রতিনিধিঃ সমগ্র বাংলাদেশ।

যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাওলানা রাকিব উদ্দিন, তার বয়স আনুমানিক ৬০ বছর। তিনি অভয়নগর পদ্মবিলা হুজুর নামে পরিচিত। মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আলিয়া মাদ্রাসা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস ও আকিজ জুট মিলস্ লিমিটিডের কেন্দ্রীয় জামে মসজদিরে ইমাম ও খতিব ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে মাদ্রাসায় যাবার জন্য নওয়াপাড়া পীরবাড়ি জামে মসজিদের সামনে ভ্যান থেকে নামেন। যশোর-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকলে তাকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম বলেন, সকালে সড়ক দূর্ঘটনায় একজন মৃত্যু বরণ করেছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। মাথায় গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সকালে একটি দূর্ঘটনার খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহগ করা হবে। এদিকে আজ বুধবার আসর বাদ নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পীরবাড়ি কবরস্থানে দাফন করা হবে। তিনি প্রায় ৪ দশকেরও বেশি সময় ধরে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার খেদমত করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই