1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জে জমি সংক্রান্ত জেরে উভয়পক্ষের সংঘর্ষ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

বীরগঞ্জে জমি সংক্রান্ত জেরে উভয়পক্ষের সংঘর্ষ

বীরগঞ্জ প্রতিনিধি ,
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭৫ Time View

বীরগঞ্জে জমি সংক্রান্ত জেরে উভয়পক্ষের সংঘর্ষ

বীরগঞ্জ প্রতিনিধি ,

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৫ নং সুজালপুর ইউনিয়নে, ছোট শীতলাই গ্রামে জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হয় তিনজন পরে তাদের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন চিকিৎসক। ঘটনা সূত্রে জানা যায় আলিফা বেগম ও জিন্না ইসলাম দুজনের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলতেছে দীর্ঘদিন যাবত, একপর্যায়ে শনিবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ও মহির উদ্দিন মেম্বার বিষয়টি মীমাংসার জন্য ১নং বাদী আলিফা বেগম কে তার প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে ২নং বিবাদী জিন্না ইসলামের বাসায় আসতে বলেন, পরে আলিফা বেগম ও তার স্বামী ছাপিকুল ইসলাম প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ২ নং বিবাদী জিন্না ইসলামের বাসায় যান, কিন্তু বিষয়টি এক পর্যায়ে মীমাংসা না হলে,২ নং বিবাদী জিন্না ইসলাম এর ছেলে রবিন ইসলাম তাদের উপরে চোরাও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও বাড়ির দরজায় তালা মেরে ইউপি চেয়ারম্যান ও মহির উদ্দিন মেম্বার এর সামনেই এলোপাতাড়ি মারপিট শুরু করেন,সেই সাথে চেয়ারম্যান ও মেম্বার তাদের কে অসম্মান করেন,বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নিজে, পরে ১নং বাদী আলিফা বেগম ও তার স্বামী ছাপিকুল ইসলাম বীরগঞ্জ থানায় একটি ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো পাঁচ থেকে ছয় জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন,এবং বিষয়টি আইনের মাধ্যমে সুস্থ তদন্ত করে বিচারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই