1. admin@banglarmuktokontho.com : admin :
অতিবৃষ্টিতে নোয়াখালী জেলা সহ কোম্পানীগঞ্জের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার ইফতার মাহফিল ঝিনাইদহ জামায়াতের ইফতার মাহফিল ও ঐক্যের ডাক। জীবিত থেকেও সরকারী খাতায় মৃত,তিন বছর বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক বিদ্যা। নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার “বাংলাদেশে দীর্ঘ ৩০ বছরের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়েও জনাব সাবের হোসেন চৌধুরী ও জনাব মির্জা আব্বাস সাহেব একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা হারাননি” পাটগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা দায়ের? ” কবিতা মুখোশ “

অতিবৃষ্টিতে নোয়াখালী জেলা সহ কোম্পানীগঞ্জের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৩১ Time View

অতিবৃষ্টিতে নোয়াখালী জেলা সহ কোম্পানীগঞ্জের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত কয়েকদিনের বিরামহীন অতিবৃষ্টির কারণে কোম্পানীগঞ্জের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা—প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পানি বন্দী মানুষ। গত কয়েকদিনের টানা বর্ষণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শত শত হেক্টর আমন বীজতলা, আউশ ও রোপনকৃত আমন ধানসহ নানা ধরনের সবজি ক্ষেত, মৎস খামার, গুরুর খামার, সম্পূর্ণ পানির নীচে ডুবে রয়েছে।

এদিকে অধিক ক্ষতিগ্রস্থ চরবালুয়া, গুচ্ছগুাম, দক্ষিণ চরএলাহী, চর মওদুদ, চরগাজী মিজান, চর আমজাদ, চর রমজান ও গাংচিল গ্রামের বাসিন্দারা। বর্তমানে ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য আত্মগোপনে থাকায় সাধারণ মানুষ খুবই ক্ষতিগ্রস্থ হচ্ছে।

সিএনজি চালক জাহাঙ্গীর বলেন, বসতঘর, রান্নাঘরের চুলাসহ সব কিছু গত কয়েকদিন পানিতে ডুবে গেছে। খাবার কেনার টাকা নেই তাই সিএনজি নিয়ে বের হয়েছি। এখন সিএনজিতে পানি ঢুকে তাও বিকল হয়ে গেছে।

কোম্পানীগঞ্জের মুছাপুর এলাকার পোলট্রি খামারি নুর উদ্দিন বলেন, বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় খামারের প্রায় ২ হাজার মোরগ ও বাচ্চা মারা গেছে। এছাড়া ওই এলাকার শত শত পুকুরের মাছ ভেসে গেছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন পাটওয়ারী জানান, আমি দক্ষিণাঞ্চলের চরএলাহী ইউনিয়নের অধিকাংশ এলাকা সফর করে এসেছি। তাদের ক্ষয়—ক্ষতির সম্পর্কে আমি অবগত আছি। আজ বুধবার ক্ষতিগ্রস্থ ও পানিবন্ধি মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই