1. admin@banglarmuktokontho.com : admin :
পটুয়াখালী গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার ইফতার মাহফিল ঝিনাইদহ জামায়াতের ইফতার মাহফিল ও ঐক্যের ডাক। জীবিত থেকেও সরকারী খাতায় মৃত,তিন বছর বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়স্ক বিদ্যা। নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার “বাংলাদেশে দীর্ঘ ৩০ বছরের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়েও জনাব সাবের হোসেন চৌধুরী ও জনাব মির্জা আব্বাস সাহেব একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা হারাননি” পাটগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা দায়ের? ” কবিতা মুখোশ “

পটুয়াখালী গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

মো: নুহুইসলাম স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭৯ Time View

পটুয়াখালী গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

মো: নুহুইসলাম
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০, ৩০ সময় গলাচিপা স্বেচ্ছাসেবকদলের দলীয় নেতাকর্মীদের আয়োজনে শহরের পৌরমঞ্চ  থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌরমঞ্চ  এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
গলাচিপা  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  মো.আলী জিন্নাহ্  সভাপতিত্বে ও সদস্য সচিব  মো.ফজলুল হক শাকিল এর  সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো.ছিদ্দিকুর রহমান।
আলোচনা সভার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.মশিউর রহমান মিলন। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ছত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো.মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উদ্দিন পরাগ ও সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নাঁদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও  কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। আরো বলেন দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশকে পূনরায় স্বাধীন করেছি এই দেশের সবাই মিলে । এই স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে দলীয় ও সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই