1. admin@banglarmuktokontho.com : admin :
চরভদ্রাসনে বৃষ্টির পানিতে ডুবেছে পাকা রাস্তা; গ্রামবাসীর ভোগান্তি - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

চরভদ্রাসনে বৃষ্টির পানিতে ডুবেছে পাকা রাস্তা; গ্রামবাসীর ভোগান্তি

ফরিদপুর জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৯০ Time View

চরভদ্রাসনে বৃষ্টির পানিতে ডুবেছে পাকা রাস্তা; গ্রামবাসীর ভোগান্তি

ফরিদপুর জেলা প্রতিনিধি

বর্ষা মৌসুমে কমবেশি সব রাস্তায় একটু কাদা পানি দেখা যায়।কিন্ত ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গার্লস স্কুলের পাকা রাস্তা বৃষ্টির পানিতে ডুবে আছে। অতি সামান্য বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় রাস্তা। বিপাকে স্কুলের ছাত্রী ও গ্রামবাসী। প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় এ রাস্তা দিয়ে চলাচল করা হিন্দু বালিয়াডাঙ্গীগ্রাম ও রামনগর গ্রামের সাধারণ মানুষ।
এ রাস্তার পাশে কোন ড্রেন বা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রামবাসীকে। তাই অতি দ্রুত এই রাস্তা উঁচু করে পাশে ড্রেন নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি করেন তারা।
রোকনউদ্দিন সরকারি গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ও কোহিনুর জানায়, হালকা বৃষ্টির পানিতে এ রাস্তাটি তলিয়ে যায় আমরা যখন স্কুলে যাই তখন অনেকেই বা পিছলে পড়ে যায় বই খাতা সহ আমাদের কাপড় চোপড় সব ভিজে যায়। এখানে একটি ড্রেন থাকলে হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হতো না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবী অতি দ্রুত এ রাস্তাটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এই রাস্তায় বৃষ্টি হলেই পানি জমে থাকে দীর্ঘ সময় ধরে। আমরা ব্যবসা করি, মালামাল আনা-নেওয়াতে খুব কষ্ট হয়। এতে আমাদের গুনতে হয় বাড়তি টাকা। রাস্তাটা ঠিক হলে ব্যবসাটা ভালোভাবে করা যেতো।

স্থানীয়রা বলছেন, এ জলাবদ্ধতা মাসের পর মাস থাকলেও সমস্যার সমাধান হচ্ছে না। অথচ সড়কটি ব্যবহার করে হাজার হাজার মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বাড়ি নির্মাণের সময় পানি নিষ্কাশনের নালা না রাখায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই