1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ছাত্র আন্দোলনের কোন কমিটি নেই - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ছাত্র আন্দোলনের কোন কমিটি নেই

দৈনিক বাংলার মুক্তকন্ঠ - রিপোর্ট:বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালী।
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৮৪ Time View

চাটখিলে ছাত্র আন্দোলনের কোন কমিটি নেই

দৈনিক বাংলার মুক্তকন্ঠ – রিপোর্ট:বিশেষ প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপজেলা পর্যায়ে অদ্যাবধি কোন কমিটি গঠন না করলেও চাটখিলে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা নিজেদের কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করছে। কেউ কেউ সমন্বয়ক পরিচয়ে পূর্বের রাজনৈতিক হিসাব নিষ্পত্তি করতে শুরু করেছে।

আবার তাদের কথার বাহিরে গেলে সাধারন ছাত্রদেরকে থানা পোড়ার মামলায় নাম ঢুকিয়ে দেওয়ার ভয়ভীতিসহ হুমকি-ধমকি দিচ্ছে বলে বহু শিক্ষার্থী জানায়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীরুল ইসলাম মুঠো ফোনে জানান, জেলা বা উপজেলা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন কমিটি নেই। নোয়াখালী সরকারি কলেজ শাখা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি রয়েছে।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবি উপজেলা পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়া হলে, সেই কমিটিতে যেন কোনোভাবেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্তি করা না হয়। এ ব্যাপারে কেন্দ্রীয় সমন্বয়কদের হস্তক্ষেপ কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই