1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলবাড়ীতে চেয়ারম্যানের অপসরণের দাবিতে অবস্থান কর্মসূচি।। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

ফুলবাড়ীতে চেয়ারম্যানের অপসরণের দাবিতে অবস্থান কর্মসূচি।।

মোঃ ফয়জার রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৫০ Time View

ফুলবাড়ীতে চেয়ারম্যানের অপসরণের দাবিতে অবস্থান কর্মসূচি।।

মোঃ ফয়জার রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতনের অনিয়ম- দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে অপসারণের দাবিতে ১৮ই আগস্ট(রবিবার) সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
চেয়ারম্যান মানিক রতনের বিরুদ্ধে অভিযোগ করে এলাকাবাসী বলেন,দীর্ঘদিন যাবত তার সমর্থিত লোকজনকে সুযোগ সুবিধা দেওয়া, অসহায় লোকদেরকে বঞ্চিত করা এবং সরকারি বিভিন্ন বরাদ্দ লুটপাট করে খাওয়াসহ অনেক অনিয়মের সঙ্গে জড়িত চেয়ারম্যান মানিক রতন।
আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি পরিষদে আসেননি,এতে করে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
ইউপির রশিদপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে আক্তার হোসেন অভিযোগ করে বলেন, কাজিহাল ইউপি চেয়ারম্যান বিগত সময় প্রভাব বিস্তার করে ক্ষমতার দাপট দেখিয়ে আমার নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে।
মিরপুর জলেশ্বরী গ্রামের নুর ইসলামের ছেলে আরাফাত মন্ডল বলেন,আমি ভিন্ন মতের রাজনীতি করার কারণে মানিক রতন চেয়ারম্যান বিভিন্ন সময়ে আমাকে হয়রানি মূলক মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে।আমি বিনা ভোটের নির্বাচিত এই চেয়ারম্যানের অপসারণ দাবি করছি।
রশিদপুর গ্রামের মৃত আসান উদ্দিনের ছেলে ইদ্রিস আলী জানান,এই চেয়ারম্যান রাস্তার গাছ চুরি,মাদক ব্যবসা ও লুটপাট সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত এত পরিমান দুর্নীতি বলে শেষ করা যাবে না। আমরা তার দ্রুত অপসারণ দাবি করছি।
চেয়ারম্যানের অপসারণের দাবিতে কয়েক শত মানুষ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কাজিহাল গ্রামের ওসমান গনির ছেলে আসাদুল ইসলাম সমাবেশে আল্টিমেটাম দেন-আগামী ৭ দিনের মধ্যে চেয়ারম্যান পদত্যাগ না করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই