1. admin@banglarmuktokontho.com : admin :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিপোর্টারঃ স,ম,জিয়াউর রহমান
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৯৫ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিপোর্টারঃ স,ম,জিয়াউর রহমান

গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে,আজ শনিবার ১৭ আগস্ট
ব্যাংকপাড়া প্রধান কার্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পৌর আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহাবুব আলী খান, সভাপতি, জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জি এম সাহাবউদ্দীন আজম, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ গোপালগঞ্জ। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রূলক মিথ্যা মামলা দায়ের ও তাঁকে জোরপূর্বক পদত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং যতদিন পর্যন্ত সসম্মানে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে না আনতে পারবে ততদিন পর্যন্ত রাজপথ ছেড়ে ঘরে ফিরবে না এ কথা বলেন।
সভাপতিত্ব করেন গোলাম কবির সভাপতি পৌর আওয়ামী,
এছাড়া আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসাবে আলিমুজ্জামান বিটু, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগ, গোপালগঞ্জ।
সঞ্চালনা করেন টিটো বৌদ্ধ, প্রচার ও প্রকাশনা সম্পাদক,আরো বক্তব্য রাখেন আজিজুর রহমান শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক। আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলী নাঈম খান জিমি এবং পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি মাহমুদ সিকদার। আরো বক্তব্য রাখেন লিয়াকত আলী লেকু সাবেক মেয়র এবং সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ।
জায়েদ মাহমুদ বাপ্পি সভাপতি, সদর উপজেলা যুব লীগ, মোহাম্মদ ফিরোজ সাধারণ সম্পাদক সদর উপজেলা যুবলীগ।
আরো বক্তব্য রাখেন নিউটন মোল্লা সভাপতি জেলা ছাত্রলীগ ও সাধারণ সম্পাদক আমির হামজা এবং পৌর কাউন্সিলর আলামিন সিকদার কুটু,ও অন্যান্য কাউন্সিলর বৃন্দ প্রমুখ । ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকলের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা দোয়ায় অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই