1. admin@banglarmuktokontho.com : admin :
শ্রীপুরে ছাত্রদলের নেতার বিরুদ্ধে ফ্যাক্টরি দখলের অভিযোগ! - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা

শ্রীপুরে ছাত্রদলের নেতার বিরুদ্ধে ফ্যাক্টরি দখলের অভিযোগ!

ষ্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৫৬ Time View

শ্রীপুরে ছাত্রদলের নেতার বিরুদ্ধে ফ্যাক্টরি দখলের অভিযোগ!

ষ্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরপর সারাদেশের বিভিন্ন স্থানে তৃণমূল পর্যায়ে দখল ও লুটপাটের ঘটনা ঘটছে।এরই ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ মিশুর উপর জৈয়নাবাজার ধনুয়া এলাকাতে একাধিক ফ্যাক্টরি দখলের অভিযোগ উঠছে।
ধনুয়া মেঘনা ফ্যাক্টরি এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জানান,এই ফ্যাষ্টরী আগে আমিনুলের নামে কাগজ করা ছিল, হাজী এন্টারপ্রাইজ সব নিয়ন্ত্রণ করত।এখন সরকার পতন হওয়ার পরে ছাত্রদলের নেতা মিশু উনি মালামাল বাহীর করছে, কোম্পানি যাকে খুশি তাকে দিবে এতে আমাদের কিছু করার নেই। স্থানীয় এলাকাবাসী বলেন, মেঘনা ফ্যাষ্টরীতে যারা জমিদাতা রয়েছেন আওয়ামীলীগের সমর্থক তারাই কয়েকজন বিগত দিনে ফ্যাষ্টরী নিয়ন্ত্রণ করত কিন্তু হঠাৎ করে সরকার পতনের পরপরই গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাদের দলের ক্ষমতা দেখিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন।এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ মিশুকে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।এদিকে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের নাম ভাঙিয়ে কেউ কোন ধরনের চাঁদাবাজি,দখল,লুটপাটসহ যে কোন অপকর্মের সাথে জড়িত তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দলথেকে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই