1. admin@banglarmuktokontho.com : admin :
চরফ্যাশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত।। - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

চরফ্যাশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত।।

স্টাফ রিপোর্টার।
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২১২ Time View

চরফ্যাশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত।।

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে এবং ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় পূর্ব ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মিলাদ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাতসহ আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। শুক্রবার বিকেলে আছোর নামাজ শেষে উপজেলা সদরে অবস্থিত বিএনপি কার্যালয়ে শতশত নেতাকর্মীর উপস্থিতিতে স্লোগানে স্লোগানে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া,সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল,উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,যুবদল সম্পাদক ও প্রেসক্লাব সম্পাদক শহীদুল ইসলাম দুলাল স্বেচ্ছাসেবকদল সভাপতি মীর সায়েদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর মো: আজাদ,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিঠু,উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ও পৌর যুবদল নেতা বাধন খান,ছাত্রদল সভাপতি আলী মালতীয়া ও সিনিয়র সহসভাপতি মো: তারেক প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতশত নেতৃবৃন্দ দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই