1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি নেতার হাতে নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম ! দুই দায়িত্বে আলোচিত নোয়াখালীর রাজনীতিবিদ হারুনুর রশিদ আজাদ “আমি কোন নেতা নই আমি শ্রমিকদের ভাই: এহতেশামুল হক শাহীন” শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঐতিহাসিক ঘোষণার পর থেকে পুরো দেশ পরিচালিত হচ্ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক নেতৃত্বে। কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটির উদ্যোগে “ঈদ সামগ্রী বিতরণ” ঝালকাটির কাঠালিয়ায় সংবাদ প্রচারের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সৈয়দ নুর আলম বাদশা, সমপাদক,
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২০১ Time View

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সৈয়দ নুর আলম বাদশা
সম্পাদক
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

নোয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা চাটখিল ও সোনাইমুড়ী থানা থেকে লুষ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে।

সোমবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে এসব অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী জেলা কমান্ড্যান্ট কার্যালয় থেকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে এসব অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল হস্তান্তর করেন আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৮ আনসার ব্যাটালিয়ন পরিচালক ও নোয়াখালী জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) রোকসানা বেগম।সেনাবাহিনীর পক্ষ থেকে এসব অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল গ্রহণ করেন ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, নোয়াখালী আর্মি ক্যাম্পের উপ অধিনায়ক মেজর রিফাত আনোয়ার।

সোনাইমুড়ী থানার উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ৭.৬২ মি.মি রাইফেল ১টি, পিস্তল ২টি, পাইপন গান ১টি, পিস্তলের গুলি ১১ রাউন্ড, ৭.৬২ মি.মি রাইফেলের বুলেট ৬৩৫ রাউন্ড, রাবার কার্তুজ ৬৭টি, সীসা কার্তুজ ১২টি, হ্যান্ডকাপ ৩ সেট, টিয়ারশেল ৭টি, সাউন্ড গ্রেনেড ৪টি।
চাটখিল থানার উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামালের মধ্যে রয়েছে শর্টগান ৫টি, ৭.৬২ মি.মি এসএমজি ১টি, সীসা কার্তুজ ২০টি, ৭.৬২ মি.মি রাইফেলের বুলেট ১২০ রাউন্ড, ৭.৬২ মি.মি এসএমজি ম্যাগজিন ১টি, টিআরশেল ৩টি, হ্যান্ডকাপ ৪ সেট, ওয়ারলেচ ১টি, ট্রাফিক সিগনাল লাইট ১টি, ওয়াকি টকির ব্যাটারি ১টি, হ্যান্ড মাইক ১টি, ল্যাপটপ ২টি, কীবোর্ড ১টি এবং মাইচ ১টি।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের সময় আনসার ব্যাটালিয়নের নোয়াখালী জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) রোকসানা বেগম বলেন, গত ৫ আগষ্ট চাটখিল ও সোনাইমুড়ি থানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের পর লুষ্ঠিত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলামান থাকবে। পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন থানা পাহারা, সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ সহ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই