1. admin@banglarmuktokontho.com : admin :
চরভদ্রাসন উপজেলা জুড়ে পুলিশ ও জনতা মিলে মোটর সাইকেলযোগে র‌্যালি - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

চরভদ্রাসন উপজেলা জুড়ে পুলিশ ও জনতা মিলে মোটর সাইকেলযোগে র‌্যালি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৮২ Time View

চরভদ্রাসন উপজেলা জুড়ে পুলিশ ও জনতা মিলে মোটর সাইকেলযোগে র‌্যালি

ফরিদপুর জেলা প্রতিনিধি-

পুলিশ-জনতা ভাই ভাই, মিলে মিশে কাজ করতে চাই” এ স্লোগান নিয়ে সোমবার বিকেল ৩টা থেকে দিন ব্যাপী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা জুড়ে পুলিশ ও জনতা মিলে মোটর সাইকেলযোগে র‌্যালি করেছেন। এ র‌্যালিতে ছাত্র জনতা সুশিল সমাজ পুলিশ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ অংশ নেন। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাবের নেতৃত্বে পুলিশ-জনতা মিলে র‌্যালি করেন। র‌্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন চরভদ্রাসন থানার ওসি তদন্ত আবদুল গাফ্ফার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, শিক্ষার্থী রাফাতুল ইসলাম সাজু, আলামিন মোল্যা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতা মোঃ শাহজাহান শিকদার, মঞ্জুরুল হক মৃধা, কে.এম ওবায়দুল বারী দীপু, আবদুল ওহাব মোল্যা, জামাত ইসলামি নেতা শেখ সোলাইমান ও ইউপি সদস্য ফজলুর রহমান খান প্রমূখ।

জানা যায়, সোমবার বিকেলে চরভদ্রাসন থানা চত্ত্বর থেকে পুলিশের দু’টি গাড়ীসহ শতাধিক মোটর সাইকেলে পুলিশ-জনতা মিলে এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে গাজীরটেক ইউনিয়নের ছাহের মোল্যার বাজার থেকে ইউটার্ন করে চরহাজীগঞ্জ বাজার হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পর্যন্ত প্রদক্ষিন করেন। র‌্যালিতে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাব সর্বসাধারনের উদ্দেশ্যে বলেন, “ পুলিশ হবে জনতার, জনতাও হবে পুলিশের। আজ থেকে আমরা জনগনের সাথে মিলেমিশে কাজ করতে চাই এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। সেজন্য তিনি সকলের সহায়তা কামনা করেন”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই