1. admin@banglarmuktokontho.com : admin :
"কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী" - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী”

আশরাফ ইলিয়াস (কেন্দুয়া, নেত্রকোনা)
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৫ Time View

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

শনিবার (১৩ জুন) বেলা আড়াইটার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি ।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ.ব. মোকতাদের বিল্লাহ,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান মোসলেম,সাংগঠনিক সম্পাদক মো জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো আব্দুল হাই সেলিম,বিএনপির নেতা মজনু রহমান খন্দকার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ সরকারি কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ও শিক্ষার্থীরা ।

জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী ৫ বছর মেয়াদী এই কর্মসূচির মাধ্যমে বৃক্ষ রোপণ করা হবে ।

সরকারি নির্দেশনায় দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাধ্যমে ‘একটি শিশু, একটি গাছ’ প্রকল্পের অধীনেও কয়েক লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে এবং পরিবেশ ও মাটির ধরন অনুযায়ী দেশীয় প্রজাতির গাছ লাগানোর ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয় ।

উল্লেখ্য প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৩ জুন) ২০২৬, কক্সবাজারের ডুলাহাজারায় আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই