1. admin@banglarmuktokontho.com : admin :
লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। জন্মসনদ জালিয়াতিও জাতীয় পরিচয় পত্রে পিতা মাতার নামের পরিবর্তে শ্বশুর শাশুড়ির নাম। রাজধানীর শাহবাগে তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন প্রত্যাহার শিক্ষা মন্ত্রীর আশ্বাসে গোপন সম্পর্ক থেকে ভয়াবহ পরিণতি—ভিডিও দিয়ে চাঁদাবাজি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ।

প্রতিবেদক বার্তা সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকণ্ঠ !
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬ Time View

লালমনিরহাট জেলা আদিতমারী উপজেলায় এক জন যুবককে অপহরণ করে শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষরসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে থানায় অভিযোগ । গতকাল সোমবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার কুমিড়ীরহাট স্কুল মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মমিনুর রহমান (৩৫) বাদী হয়ে ৫ জন নামধারী এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায় যে, ঘটনার দিন দুপুরে মমিনুর রহমান তার ব্যক্তিগত মোটরসাইকেলে চড়ে কুমিড়ীহাট স্কুল মাঠের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় অভিযুক্তরা তাকে পথরোধ করে জোরপূর্বক অন্য একটি মোটরসাইকেলে তুলে নেয়। পরবর্তীতে তাকে সাপ্টিবাড়ী বাজারস্থ এক অভিযুক্তের দোকানের পেছনের গোডাউনে আটকে রাখা হয়। সেখানে তাকে বেধড়ক মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে তিনটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এছাড়া তার পকেটে থাকা নগদ ৫৬,০০০ টাকা অভিযুক্তরা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মমিনুর রহমান আরও জানান, নির্যাতনের পর অভিযুক্তরা তার একটি স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করে রাখেন এবং বিষয়টি কাউকে জানালে বা মামলা করলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরদিন ২২ এপ্রিল সকালে তাকে ছেড়ে দেওয়া হলেও তার মোটরসাইকেলটি অভিযুক্তরা আটকে রাখে। ঘটনার পর তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ জমা দেন।

আদিতমারী থানা পুলিশ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার গন।সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধী দের আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানান ভুক্ত ভুগি পরিবার সহ এলাকা বাসি গন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই