1. admin@banglarmuktokontho.com : admin :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন

এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৫ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ- বিএনপি’র দুর্নাম ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহাল ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মামুন আর রশিদ হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ এপ্রিল শনিবার বেলা ১১ টায় কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ হাওলাদার-তিনি জানান, আমি ছাত্র রাজীনতি থেকে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত আছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি বিএনপি’র দলীয় সমর্থন নিয়ে চেঁচরীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দেওয়ায়। আমার বিরুদ্ধে চেচরীরামপুর ইউনিয়নের একটি কু-চক্রী মহল গুজব জড়িয়ে ষড়যন্ত্র করে আসছে। ওই মহলটি হনুফা বেগম নামের এক নারীকে দিয়ে আমার বিরুদ্ধে চাঁদা ও জমি দখলের অভিযোগ করছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। স্থানীয় এ মহালটি সরকার ও বিএনপি’র ভাবমূর্তি নষ্ট এবং স্থানীয় এমপি’র এপিএস এর সুনাম ক্ষুন্ন করার জন্য এসব করছে। আমি প্রশাসনের কাছে এ অভিযোগের তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেঁচরীরামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফসহ দলীয় নেতাকর্মীরা।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
01713963675

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই