1. admin@banglarmuktokontho.com : admin :
অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা জাতীয় প্রেসক্লাবের সামনে আইজিএ প্রকল্পের জনবলের মানববন্ধন রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা!

প্রতিবেদক বার্তা সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকণ্ঠ !
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে দু’লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

গত ১৩ এপ্রিল সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের কলেজ রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ডদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

উপজেলা প্রশাসন জানান , গোয়েন্দা সংস্থার তথ‍্যের ভিত্তিতে সড়কের পাশে মাটি কেটে গর্ত করে সড়ককে ঝুঁকিপূর্ণ করার অপরাধে সাতকানিয়া কলেজ রোড এলাকায় এইচবিএম ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ওই ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন এই পর্যন্ত মাটি সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৫০ লক্ষ টাকার অধিক জরিমানা ও বেশ কয়েকজন অপরাধীকে কারাদণ্ড প্রদান করেছে ।

চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সাতকানিয়া এইচবিএম ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং তারা বলেন এ অভিযান সাতকানিয়া উপজেলার মাটি খেকোদের অপরাধ দমনে ভূমিকা রাখবে। তারা আরও বলেন, এইচবিএম ইটভাটাটি পরিবেশ অধিদপ্তর অনুমোদনবিহীন অবৈধ ইটভাটা হলেও প্রশাসন কার্যকর প্রদক্ষেপ না নেওয়ায় হতাশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই