1. admin@banglarmuktokontho.com : admin :
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৬ Time View

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে রহিম বখশ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সমিজ উদ্দিন। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন শিক্ষার্থীকে মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। তোমরা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছো, তারা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নেবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও পরিশ্রমকে ধারণ করবে। মনে রাখতে হবে, সফলতার কোনো শর্টকাট নেই—পরিশ্রমই সফলতার চাবিকাঠি। আর যারা নবাগত শিক্ষার্থী, তাদের উদ্দেশ্যে বলবো—শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই তোমাদের এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “বিদ্যালয় তোমাদের জন্য শুধু একটি শিক্ষাঙ্গন নয়, এটি তোমাদের স্বপ্ন গড়ার স্থান। এখান থেকেই তোমাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীরেন্দ্রনাথ, সহকারী শিক্ষিকা মোছাঃ ইসমতারা, সহকারী শিক্ষক প্রেমহরি, সহকারী শিক্ষক পলাশ, সহকারী শিক্ষক মিলন ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই