1. admin@banglarmuktokontho.com : admin :
সেনবাগে প্রশাসনের অভিযান: এমএ লতিফ ও ইবনে হাসপাতালে জরিমানা - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

সেনবাগে প্রশাসনের অভিযান: এমএ লতিফ ও ইবনে হাসপাতালে জরিমানা

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২২ Time View

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ এপ্রিল ) সেনবাগ সরকারি হাসপাতাল রোড এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম।

অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে এমএ লতিফ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং দি ইবনে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ, চিকিৎসক ডা. সরোয়ার হোসেন এবং সেনবাগের স্যানেটারি ইন্সপেক্টর মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিধিমালা না মানা, প্রয়োজনীয় কাগজপত্র ও মানদণ্ডে ঘাটতি থাকায় এই জরিমানা করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে নিয়ম মেনে সেবা প্রদান করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনগণের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনবাগে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এদিকে ভ্রাম্যমান আদালতের এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং অনেকেই স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই