1. admin@banglarmuktokontho.com : admin :
ঈদের ছুটিতেও পত্রিকা বিক্রয় ও বালাগ কার্যক্রমে ব্যস্ত নোয়াখালী জেলা হেযবুত তওহীদ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

ঈদের ছুটিতেও পত্রিকা বিক্রয় ও বালাগ কার্যক্রমে ব্যস্ত নোয়াখালী জেলা হেযবুত তওহীদ

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯১ Time View

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশের মধ্যেও মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বানকে সামনে রেখে নোয়াখালী জেলায় পত্রিকা বিক্রয় ও বালাগ কার্যক্রম পরিচালনা করেছে হেযবুত তওহীদ।

ঈদের ছুটিতে যখন অধিকাংশ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত, তখন সংগঠনের সদস্যদের বিভিন্ন এলাকা, বাজার ও জনসমাগমপূর্ণ স্থানে পত্রিকা বিক্রয় করতে দেখা গেছে। তারা সাধারণ মানুষের কাছে সংগঠনের বার্তা পৌঁছে দেন এবং ইসলামের সঠিক জীবনব্যবস্থা সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করেন।

সদস্যরা জানান, এটি তাদের কোনো পেশা নয়; বরং প্রকৃত ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা। ‘দৈনিক দেশেরপত্র’সহ বিভিন্ন প্রকাশনার মাধ্যমে তারা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং বর্তমান সংকট থেকে উত্তরণের দিকনির্দেশনা তুলে ধরছেন।

এ সময় তারা মুসলিম উম্মাহকে বিভেদ, ফেরকা ও সংকীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাদের মতে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিমদের পারস্পরিক সহমর্মিতা ও ঐক্যের কোনো বিকল্প নেই।

নোয়াখালী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে বিভিন্ন ইউনিটের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই