1. admin@banglarmuktokontho.com : admin :
সেনবাগে মেধার উৎসব: শতাধিক শিক্ষার্থী পেল বৃত্তি, জমজমাট সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

সেনবাগে মেধার উৎসব: শতাধিক শিক্ষার্থী পেল বৃত্তি, জমজমাট সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৯২ Time View

“মেধার স্বীকৃতি, আগামীর প্রেরণা” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সবুজ বাংলা সংঘ-এর উদ্যোগে মেধা বৃত্তি-২০২৫ প্রদান, কৃতি সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আবু সুফিয়ান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আবু নাছের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইমান গ্রুপের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন চৌধুরী (ভিপি)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ হুমায়ুন কবির।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভ্যালিনেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্তর আলী মানিক, জে.আর.জে ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বি.এসসি, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদুল মোতালেব দুলাল, রাউজান উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মনির হোছাইন, নবাবপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাজী মোঃ আবুল বাসার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ হারুনুর রশিদ, জে এন্ড জে ট্রেড ইন্টারন্যাশনাল-এর ডিরেক্টর মামুনুর রশিদ পাটোয়ারী, হাফেজ রুহুল আমিন, মাওলানা আব্দুল মাজেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা জানানো হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর, যা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই