1. admin@banglarmuktokontho.com : admin :
ঈদকে ঘিরে বাবার দোকানে তিন মেয়ের সহায়তা, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্হাপন করলেন ৩ মেয়ে। - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় ঝালকাঠির কাঠালিয়ায় বারুনী উৎসব উপলক্ষে ২ দিনের মতুয়া মহা সম্নেলন অনুষ্ঠিত ঝিনাইদহ কালীগঞ্জে মাসুদের রমরমা মাদক কারবারি। কমলনগরে খাল খনন নিয়ে ভিডিওতে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা নড়াগাতীতে আবারও শিশু ধর্ষণের শিকার, গণপিটুনিতে ধর্ষক গুরুতর আহত ঈদের ছুটিতেও পত্রিকা বিক্রয় ও বালাগ কার্যক্রমে ব্যস্ত নোয়াখালী জেলা হেযবুত তওহীদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় ট্রেন থেকে পড়ে (১৮) নামের এক যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী নিউজ করায় সাংবাদিক খুন রাজবাড়ী-২ আসনের এমপির সহধর্মীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন বালিয়াকান্দি উপজেলা তরুণ দল হাদি হত্যা নিয়ে ‘রাজনৈতিক নাটক’- জামায়াত-শিবির ও এনসিপিকে কাঠগড়ায় ছাত্রদল

ঈদকে ঘিরে বাবার দোকানে তিন মেয়ের সহায়তা, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্হাপন করলেন ৩ মেয়ে।

মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

আসন্ন ঈদকে সামনে রেখে জমে উঠেছে গ্রামের বাজার বিলচান্দক জিরে পয়েন্টে। ক্রেতাদের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। এমনই এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে বিলচান্দক ইনসাফ প্রাং এর দোকানে।যেখানে বাবার দোকানে সহায়তা করতে এগিয়ে এসেছে তার তিন মেয়ে।

জানা যায়, ঈদের ছুটিতে বাড়িতে এসে বাবার ব্যবসায় হাত লাগিয়েছে তিন মেয়ে। সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বসে তারা ক্রেতাদের পণ্য দেখানো, বিক্রয় কার্যক্রম পরিচালনা এবং হিসাব-নিকাশে বাবাকে সহযোগিতা করছে। তাদের এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দোকান মালিক জানান, “ঈদের সময় দোকানে প্রচণ্ড ভিড় থাকে। মেয়েরা পাশে থাকায় কাজ অনেক সহজ হয়ে গেছে। তাদের আগ্রহ ও পরিশ্রম আমাকে খুবই অনুপ্রাণিত করছে।”
তিন মেয়ের একজন বলেন, “বাবার কষ্ট দেখে আমরা চুপ করে থাকতে পারিনি। ঈদের আনন্দের পাশাপাশি বাবাকে সহযোগিতা করাও আমাদের দায়িত্ব মনে করেছি।”
স্থানীয় ক্রেতারা জানান, মেয়েদের এমন আন্তরিকতা ও দায়িত্ববোধ সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। পরিবারকে সহযোগিতার এই মানসিকতা অন্যদের হওয়া দরকার, মেয়ে হলেই মেয়ে নয় মেয়েরা সমাজের বোঝা নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই