1. admin@banglarmuktokontho.com : admin :
আজ ঐতিহাসিক ১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন তার জীবদ্দশায় আড়ম্বরহীনভাবে পালন করছে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নেতাকর্মী'রা ! - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

আজ ঐতিহাসিক ১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন তার জীবদ্দশায় আড়ম্বরহীনভাবে পালন করছে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নেতাকর্মী’রা !

প্রতিবেদক বার্তা সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকণ্ঠ !
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৫ Time View

১৭ই মার্চ জাতির পিতার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ও নেতাকর্মীদের পক্ষ থেকে জানাই বিনস্ত্র শ্রদ্ধাঞ্জলি!

আজ ১৭ই মার্চ। ১৯২০ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার জন্মদিন তার জীবদ্দশায় আড়ম্বরহীনভাবে পালিত হতো। এদিন তিনি শিশুদের সঙ্গে কাটাতেন। আওয়ামী লীগ সরকার তাই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপনের প্রচলন করে। কিন্তু রাজনীতির পটপরিবর্তনের সুযোগে অবৈধ দখলদার সরকার মহিমামণ্ডিত ১৭ই মার্চের সরকারি সকল কর্মসূচি বাতিল করে। বাতিল করে শিশুদিবসও। জাতির পিতার ১০৬ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আজ আমি গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছি এবং প্রাণপ্রিয় শিশুদের আদর ও শুভেচ্ছা জানাচ্ছি।

মধুমতীর তীরে বেড়ে ওঠা খোকা কালক্রমে বঙ্গবন্ধু হয়ে ওঠা শেখ মুজিবুর রহমান আমাদের কেবল একটি স্বাধীন ভূখণ্ডই উপহার দেননি, তিনি দিয়েছেন একটি আত্মমর্যাদাশীল জাতির পরিচয়। আজ যখন আমরা তাঁর জন্মবার্ষিকী উদযাপন করছি, তখন বাংলাদেশ ও গোটা বিশ্ব অস্থির সময় পার করছে। সহিংস আগ্রাসনে বিশ্বের শান্তিকামী মানুষ আজ বিপর্যস্ত। এই সংকটে বঙ্গবন্ধুর অনুসৃত ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’- এই ঐতিহাসিক নীতি আজ বিশ্বের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তিনি সবসময় চেয়েছিলেন বাংলাদেশ যেন কোনো সামরিক জোট বা পরাশক্তি বলয়ের গুঁটি না হয়ে মাথা উঁচু করে নিজের পথে চলে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নানা ষড়যন্ত্র আর অগণতান্ত্রিক শক্তির আস্ফালনে দীর্ঘ অনিশ্চয়তা সৃষ্টি করেছে। স বঙ্গবন্ধু শিখিয়েছেন- ‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না’। অনিশ্চয়তা ও নিপীড়ণ, নির‌্যাতনের অশনি সময় কেটে যাবে যদি আমরা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, শোষণমুক্ত ও গণতান্ত্রিক ‘সোনার বাংলা’ গড়ার আদর্শে অবিচল থাকি। শিশু ও তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান- তোমরা উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে জীবন গড়ো। সততা, দেশপ্রেম আর সাহসের সাথে যেকোনো আগ্রাসন রুখে দাঁড়াতে হবে।
জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নই হোক আমাদের জীবনের ব্রত।

জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক,
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন চিরজীবী হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই