1. admin@banglarmuktokontho.com : admin :
শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আজ রবিবার ৩.রা, মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। নরসিংদীতে RAB বাহিনীর অভিযানের খবরে ছাদ থেকে লাফ, মাদক মামলার আসামি কাসেমের মৃত্যু টাউয়াদিতে চার দিনেও মেলেনি সহায়তা, খোলা আকাশের নিচে মানবেতর জীবন বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নড়াইলে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার কোটচাঁদপুরে বাছুরসহ গাভী জবাই,মাংস ব্যবসায়ীর অর্থদণ্ড গণমাধ্যম নীতিমালা বাস্তবায়নে সমন্বয়ের অভাব, নকল সাংবাদিক দমনে স্বচ্ছতার তাগিদ বিশ্লেষকদের নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: অধিকার রক্ষার লড়াই হোক উৎসবের চেয়েও বড় হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি।

শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মোঃ সোহানুর রহমান সোহান মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৬ Time View

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), আজ ১৫ মার্চ ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খরিদা জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন শহরের হবিগঞ্জ রোড এলাকার বাসিন্দা ও বাগানবাড়ি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. রুকুম উদ্দিন ওরফে দোলন।

রোববার (১৫ মার্চ ২০২৬) সন্ধ্যায় শহরের নিজ মালিকানাধীন বাগানবাড়ি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রুকুম উদ্দিন দোলন জানান, তার পিতা মো. আলাউদ্দিন ২০০১ সালের ১২ জুলাই জাহেদা বেগমের কাছ থেকে ২৭৯৮/০১ নম্বর দলিলের মাধ্যমে ১০ শতাংশ জমি ক্রয় করেন। জমির এসএ খতিয়ান নং ১৫৯৪ এবং দাগ নং ৪২২২। জমি ক্রয়ের পর থেকে প্রায় ২৫ বছর ধরে তারা জমিটি ভোগদখলে রেখে গাছপালা রোপণ ও কৃষিকাজ করে আসছেন এবং নিয়মিত খাজনাও পরিশোধ করছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি ফারুক আহমেদ ও জিল্লুর রহমান নামে দুই ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন। তাদের কাছে জমির কাগজপত্র দেখতে চাইলেও তারা কোনো বৈধ দলিল দেখাতে পারেননি বলে দাবি করেন তিনি।

রুকুম উদ্দিন দোলনের দাবি, গত ১০ মার্চ সকালে ১৫ থেকে ২০ জনের একটি দল নিয়ে প্রতিপক্ষ তার বাবার খরিদা জমি দখলের চেষ্টা করে। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই দিন সন্ধ্যায় আবারও জমি দখলের উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বরং প্রতিপক্ষ উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা জমি দখলের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছে।

রুকুম উদ্দিন দোলন বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সন্ত্রাসী কায়দায় হামলা ও ভয়ভীতি দেখানোয় আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই