1. admin@banglarmuktokontho.com : admin :
যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২১ Time View

২০২৫–২০২৬ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প–এর আওতায় নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া এলাকায় বাস্তবায়িত সূর্যমুখী প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) যোগানিয়া এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে “সূর্যমুখী – পতিত – রোপা আমন” ফসল বিন্যাসের প্রদর্শনী পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করা হয়। প্রদর্শনীতে সূর্যমুখীর হাইসান–৩৬ জাতের চাষাবাদ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল।
কারিগরি আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প, খুলনা অঞ্চল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার, কালিয়া, নড়াইল।
সভাপতিত্ব করেন কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নড়াইল।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণে সূর্যমুখীসহ অন্যান্য তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পতিত জমিকে চাষের আওতায় এনে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহার করলে কৃষকরা লাভবান হবেন এবং দেশের তেল উৎপাদনও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজনে: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালিয়া, নড়াইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই