1. admin@banglarmuktokontho.com : admin :
বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর কে আঁধার দিবস হিসেবে পালিত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর কে আঁধার দিবস হিসেবে পালিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ Time View

বাতিল ওয়াবিবাদি বস্তুবাদি গোত্রবাদি সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর (১৯৩২) উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল চারটায় গুলশানের দরবার হলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় এবং মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আল্লামা ইমাম হায়াত বলেন, মুমিনের প্রাণকেন্দ্র কেবলাভূমি আল আরবে ঈমান বিনাশী, দ্বীন বিকৃতিকারী,অধিকার-স্বাধীনতা হরণকারী, দ্বীনের মহানিদর্শন পবিত্র মাজার শরীফ সমূহ ধ্বংসকারী, উগ্রবাদি জংগীবাদি মুলুকিয়তের উৎস বাতিল ওয়াবিবাদি বস্তুবাদি গোত্রবাদি সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর (১৯৩২) সকল ঈমানদার এবং মানবতা ও গণতন্ত্রে বিশ্বাসী সকল মানুষের জন্য আঁধার দিবস।

ইমাম হায়াত বলেন, একক ধর্মের নামে অধর্ম সাম্প্রদায়িক রাষ্ট্র ও বস্তুবাদি গোত্রবাদি জাতীয়তাবাদি চেতনা এবং তদভিত্তিক একক গোষ্ঠীবাদি স্বৈররাষ্ট্র যেমন স্রষ্টাদ্রোহী অপরাধ ও ধর্মের নীতি আদর্শের বিপরীত তেমনি জীবনের শত্রু শত্রু ও মানবতা ধ্বংসের মূল হাতিয়ার।

ইমাম হায়াত বলেন,
সত্যের মুক্তপ্রবাহ ও জীবনের স্বাধীনতা এবং মানবতার মুক্তির একমাত্র পথ আল্লাহতাআলার মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সব মানুষের নিরাপত্তা-অধিকার-মালিকানা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত (representative authority of life & humanity beyond any discrimination, flow of truth & wealth, structure of right & freedom, state and world of peace-safety & universal humanity under light of divine values; given by beloved holy Rasul sallallahu alaihi wa alihi wasallam )।

আল্লামা ইমাম হায়াত সমাবেশে সকল মিথ্যার উৎস নাস্তিক্যউদ্ভুত বস্তুবাদি চেতনা বর্জন করে জীবনের সত্য ও মানবসত্তা রক্ষা এবং সকল গোষ্ঠীবাদি অপরাজনীতি ও গোষ্ঠীবাদি রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন করে মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই