1. admin@banglarmuktokontho.com : admin :
শিবগঞ্জে বিল দখল ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

শিবগঞ্জে বিল দখল ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২০৮ Time View

শিবগঞ্জে বিল দখল ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নের কুমিরাদহ বিল দখল ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, শনিবার সকাল এগারোটায় উপজেলার মোনাকষা ইউনিয়নের কুমিরাদহ বিলে ৫০০ মৎস্য জীবির ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বিলের ইজারাদার আলফাজ উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩১ জুলাই ২০২৪ ইং তারিখে সকাল এগারোটায় কাইয়ুম রেজা চৌধুরীর ও তার মেয়ে সাবেক এমপি জারা জাবীন মাহবুবের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করি, সংবাদ সম্মেলনের পর থেকে, আমাকে ও আমার শেয়ারদার গণের প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে আসছেন, গত ৩১ জুলাই সংবাদ সম্মেলনের রাতে আমাকে হত্যার উদ্দেশ্যে কাইয়ুম রেজা চৌধুরী ও তার মেয়ে সাবেক এমপি জারা জাবীন মাহবুবের হুকুমে তার লোকজন পথরোধ করে মারধর করেন, আমার চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন,নিয়ম মাফিক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী সাবেক এমপি জারা জাবীন মাহবুবের বাবা কাইয়ুম রেজা চৌধুরীর নিকট থেকে ০১ মার্চ ২০২৩ হতে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কুমিরাদহ বিল ইজারা নেওয়া হয়েছে। ইজারা নেওয়া থাকলেও জারা তার লোকজনের মাধ্যমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি আরও বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জারা জাবীন মাহবুব নিজে উপস্থিত থেকে বিলের ধারে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট ও অগ্নিসংযোগ করেছে৷ এছাড়াও একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এমপি জারা৷ এনিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবার বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে। তিনি জানান থানায় লিখিত অভিযোগ করলেও তা তদন্ত হচ্ছে না। এনিয়ে বিভিন্ন হুমকি-ধামকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে মৎস্যজীবীরা।

এসময় তিনি বলেন জনগণের মাধ্যমে জানতে পারি আমাকে ও আমার মৎস্যজীবী দের হত্যা করার জন্য বিশ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেছেন কাইয়ুম রেজা চৌধুরী ও তার মেয়ে সাবেক এমপি জারা জাবীন মাহবুব।।

এবিষয়ে সাবেক সংসদ সদস্য জারা জাবীন মাহবুবের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেলেও তিনি ফোন রিসিভ করেননি।

এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই