1. admin@banglarmuktokontho.com : admin :
বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি কারাগারে ! - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি কারাগারে !

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২০৩ Time View

বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি কারাগারে !

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার

বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে ঠাকুরগাঁও কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে, শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় রমেশ চন্দ্র সেনের নিজ বাড়িতে থেকে পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতারপূর্বক ঠাকুরগাঁও সদর থানা পুলিশ হেফাজতে নিয়ে আসেন। পরবর্তীতে ১৭ আগষ্ট শনিবার বিকালে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ১৬ আগস্ট শুক্রবার ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ার বাসিন্দা মো. রিপন ওরফে বাবু বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই