1. admin@banglarmuktokontho.com : admin :
বাকেরগঞ্জে মেয়র লোকমানকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

বাকেরগঞ্জে মেয়র লোকমানকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সৈয়দ নুর আলম বাদশা বার্তা,সম্পাদকঃ দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৭১ Time View

বাকেরগঞ্জে মেয়র লোকমানকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সৈয়দ নুর আলম বাদশা
বার্তা,সম্পাদকঃ
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

বিএনপিকে নিয়ে কটুক্তি ও ঔদ্ধত্তপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টান চত্বরে সমাবেশ করে।বিক্ষোভ সমাবেশে বাকেরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক নাসির জোমাদ্দার বলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া সাধারণ মুরগীর খামারী থেকে ভোট চুরির মাধ্যমে মেয়র নির্বাচিত হয়ে ১৫ বছরে দূর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখলের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছে।বাকেরগঞ্জ বিএনপির অভিভাবক আবুল হোসেন খান শান্তিপ্রিয় মানুষ হওয়ায় ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামীলীগের উপর কোন ধরনের হামলা, মামলা, নির্যাতনের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, মেয়র লোকমান বিএনপির নমনীয়তাকে দূর্বলতা ভেবে দলকে নিয়ে কটুক্তি করেছে। এজন্য তাকেসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোন সন্ত্রাসী, চাঁদাবাজকে আর ছাড় দেওয়া হবে না।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), রুহুল আমিন জোমাদ্দার, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি নেতা কর্মীরা বাকেরগঞ্জ থানার সামনে জরো হয়ে মেয়র লোকমানের বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিএনপির সিনিয়র নেতারা এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জের (ওসি) কাছে লোকমানের বিচার ও আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের মৌখিক দাবী জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই