1. admin@banglarmuktokontho.com : admin :
সাভারে সাবেক ২ সংসদ সদস্যসহ আ.লীগের ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। সাঁথিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ?? জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল আহ্বায়ক হুমায়ুন সজিবের নামে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ?? অবৈধ দেশদ্রোহী জঙ্গি ইউনুস সরকার, যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, ক্যাঙ্গারু কোর্টের আরেকটা প্রহসনমূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি অবৈধ ইউনূস,জামায়াত আর আমেরিকা: ভারত,রাশিয়া, চীনকে ঠেকাতে বাংলাদেশকে বলি দেওয়ার ত্রিমুখী আঁতাত  লুট হওয়া হাজার অস্ত্র এখন বিএনপি-জামাতের সন্ত্রাসীদের হাতে : নির্বাচনের আগে রক্তস্নাত বাংলাদেশ, নির্বিকার সুদখোর ইউনূসের মূল লক্ষ্য কি? পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টা, নারীসহ ৫জনকে পিটিয়ে আহত ‎ যে দেশে সংখ্যালঘুদের সংসদে আসা নিষিদ্ধ, সেই দেশ কার?

সাভারে সাবেক ২ সংসদ সদস্যসহ আ.লীগের ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সৈয়দ নুর আলম বাদশা বার্তা সম্পাদকঃ দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৪৪ Time View

সাভারে সাবেক ২ সংসদ সদস্যসহ আ.লীগের ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সৈয়দ নুর আলম বাদশা
বার্তা সম্পাদকঃ
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

সাভারে সাবেক স্থানীয় দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে আশুলিয়া থানায় মামলাটি করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় আল-সাবুর (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়। ওই ঘটনায় তার প্রতিবেশী পরিচয়ে সাহিদ হাসান মিঠু নামে এক ব্যক্তি অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি নথিভুক্ত করা হয়।

নিহত আল-সাবুর নওগাঁর মহাদেবপুর থানার মহাদেবপুর গ্রামের নায়েদ ওরফে জাকিরের ছেলে। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার শিমুলতলা এলাকায় পরিবারের সঙ্গে থেকে জামগড়া শাহীন স্কুলে ১০ দশম শ্রেণিতে পড়তো।

মামলায় আসামি হিসেবে সাভারের সদ্য সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ইয়ারপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ভূঁইয়া, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা পারভেজ দেওয়ানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে। মামলার সব আসামি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগের পদধারী নেতা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে বাদীর প্রতিবেশীর ছেলে কেনাকাটার জন্য আশুলিয়ার বাইপাইল এলাকায় যায়। ওই সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। বেলা ২টার দিকে বাদি জানতে পারেন, আল-সাবুর বাইপাইল মোড়ে মৃত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পাওয়া যায়।

মামলার এজাহারে বাদীর দাবি, ঘটনার দিন বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। ওই সময় সংসদ সদস্য সাইফুল ইসলাম, তালুকদার তৌহিদ জং মুরাদসহ মামলার ১ থেকে ১৫ নম্বর পর্যন্ত আসামিদের নেতৃত্বে অন্য আসামিরা আল-সাবুরকে ধরে লাঠিপেটা ও গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি এ এফ এম সায়েদ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই